শিরোনাম
আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে: সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৪৩৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। সোমবার বিকাল ৪টায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেয়া ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, আমরা কথা দিচ্ছি সব হত্যার বিচার আমরা করবো। আপনারা আশাহত হবেন না। আপনাদের দাবি পূরণ করবো। দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা দয়া করে সাহায্য করবেন। সব অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত থাকবেন। প্রতিটি হত্যার বিচার হবে।

দেশের অনেক ক্ষতি হচ্ছে। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী শান্তিশৃঙ্খলা বজায় রাখার কাজ করবে। আপনারা আমাদের সহায়তা করবেন। দেশ শান্ত হয়ে গেলে কারফিউ’র দরকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সেনা প্রধান।
এর আগে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা ছিলেন না। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, জাতীয় পার্টির সিনিয়র নেতা আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, গণসংহতির জোনায়েদ সাকী প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions