শিরোনাম
সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর রাঙ্গামাটির লংগদুতে এ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ রাঙ্গামাটি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‌্যাব মহাপরিচালক

দেখামাত্র গুলির নির্দেশ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: ড. কামাল

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৫৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দেয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। রোববার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘‘দেখামাত্র গুলির নির্দেশ’’ দেয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের সম্মুখীন করারও দাবি জানাচ্ছি। একইসাথে অরাজনৈতিক এ আন্দোলনকালে বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ অনেক শান্তি প্রিয় নাগরিক নিহত, হাজার হাজার মানুষ আহত ও গণগ্রেপ্তার, গণ নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। হত্যা এবং নির্যাতনের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি করছি।

বাংলাদেশের সংবিধান প্রণেতা ও প্রবীণ এই রাজনীতিবিদ বলেন কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিপুল সংখ্যক ছাত্র, সাধারণ মানুষের প্রাণহানি ও গুরুতর আহত করা দেশে গণতন্ত্র, ন্যায়বিচার পরিপন্থি এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই আন্দোলন চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়-ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে মনে রাখতে হবে মানুষের প্রাণের মূল্য দুনিয়ার সমস্ত সম্পদ বা স্থাপনার চেয়েও অনেক বেশী। স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব প্রাণহানি ও নাশকতার জন্য যারা দায়ী, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছি। আর এই অজুহাতে ভিন্নমতের কাউকে দমন-পীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ড. কামাল বলেন, গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ, সারা দেশের সকল আটককৃত ছাত্র-জনতার মুক্তিদানসহ অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions