শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর রাঙ্গামাটির লংগদুতে এ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ রাঙ্গামাটি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

কোটা সংস্কার আন্দোলন১৫০ হত্যাকাণ্ডের ময়নাতদন্তের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৪২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার স্বীকৃত শিক্ষার্থীসহ দেড়শটি (১৫০) হত্যাকাণ্ডের ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশি কার্যক্রম (মরদেহের ময়নাতদন্ত ও সুরতহাল না করা) গ্রহণ না করার বিষয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক ও অ্যাডভোকেট সেলিনা আক্তার এই রিটটি করেন।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে। রিটের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক বলেন, রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধী হাইকোর্ট বেঞ্জে মেনশন করা হবে।
রিটে ফৌজধারী আইন অনুযায়ী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার স্বীকৃত শিক্ষার্থীসহ দেড়শ জনকে গুলি করে হত্যার পর ময়নাতদন্ত (সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত) না করায় সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে কেন তাদের কার্যক্রম বেআইনি ঘোষণা করা হবে না তার নির্দেশনা চাওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions