শিরোনাম
রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার মব গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আবু সাঈদের বাবা দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, জরিপে তারেক রহমান এগিয়ে বান্দরবানেরথানচির ক্রাউ ডংহ, অপরূপ সৌন্দর্যের হাতছানি

রাঙ্গামাটিতে ঘর থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৬৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের খান সাহেবের মাজার সংলগ্ন একটি ঘর থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১২টায় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

মৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪০)। তার বাড়ি নোয়াখালী হলেও গত ২ বছর যাবত উক্ত স্থানে বসবাস করছে। সে পেশায় বোতল কুড়িয়ে ও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত বলে এলাকাবাসীর জানান।

স্থানীয় লোকজন আরো জানান, শহিদুল ইসলাম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এবং ওই ঘরে একা বসবাস করত। পাশাপাশি মাজারের দেখাশোনা করত। সে সুবাদে বিনা ভাড়ায় মাজারের পাশে মালিকানাধীন একটি টিনশেড রুমে সে থাকতো। গত রাতে সে ঘুমাতে যাওয়ার পর আজ শুক্রবার বেলা ১১টার পরও দরজা না খোলায় এবং ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়াতে স্থানীয়রা কাপ্তাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি) জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করি। লোকটি ঘরে একা থাকতো এবং পরিবারের কেউ নেই। এছাড়া শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভবিষ্যতে যদি ওই ব্যক্তির পরিবার এসে তথ্য জানতে চায়, তাই লাশটি আমরা ময়নাতদন্তের জন্য রাঙামাটি প্রেরণ করেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions