শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

রাঙ্গামাটির কেপিএম’র পরিত্যক্ত ভবন থেকে শ্রমিকের পঁচাগলা লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ২৫০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) পরিত্যক্ত ভবন থেকে মো. আবুল কাশেম (৫৫) নামে এক শ্রমিকের পঁচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) বেলা ২টায় কেপিএমের একটি পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

মো. আবুল কাশেম ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনার বাসিন্দা বলে জানা গেছে।

গত তিনদিন আগে আবুল কাশেমের পরিবারের পক্ষ থেকে কাপ্তাই থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়।

জানা যায়, নিহত আবুল কাশেম কেপিএম এর একজন মাষ্টাররুল এর অস্থায়ী শ্রমিক থাকা অবস্থায় গত বছরের ২৬ অক্টোবর চুরির দায়ে তাকে চাকরিচুত্য করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি) জানান, আমরা সংবাদ পেয়ে কেপিএম’র একটি পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে বলা যাবে কী কারণে তিনি মারা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions