শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

খাগড়াছড়িতে গুলি করে ইউপিডিএফ নেতাকে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৪১৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি দীঘিনালায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠক নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) ভোরে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ায় একটি বাড়িতে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

নিহত জুনেল চাকমা (৩১) দীঘিনালা সদরের আমতলী গ্রামের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে বলে জানা গেছে। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন।

সম্প্রতি জুনেল চাকমা ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফের সঙ্গে যুক্ত হন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, হত্যার খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions