শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২২১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম আক্তার (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। একই সা‌থে শিশুটির মা সুলতানা আক্তার (২০) আহত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকালের দিকে উপ‌জেলার কালাপানি এলাকায় মা‌টিরাঙ্গা তানাক্কাপাড়া আঞ্চ‌লিক সড়‌কে এ দুর্ঘটনা ঘটে।

মরিয়ম আক্তার পানছড়ি উপ‌জেলার হাসান মিয়ার মেয়ে।

জানা গেছে, পানছড়ি থেকে সিএন‌জি যো‌গে মাটিরাঙ্গা আসার পথে কালাপা‌নি রাস্তার মোড়ে বিপ‌রীত দিক থে‌কে আসা মাহিন্দ্র গাড়ীকে দেখে হঠাৎ ব্রেক করলে সিএনজিতে থাকা একটি শিশু ছিট‌কে প‌ড়ে যায়। এসময় গা‌ড়ির চাকায় পিষ্ট হ‌য়ে ঘটনাস্থলে শিশু‌টি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা সুলতানা আক্তার গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত সিএনজি এবং মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক পলাতক রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions