শিরোনাম
উন্নয়ন কার্যক্রম ব্যাহত করছে আঞ্চলিক কিছু সশস্ত্র সংগঠন: রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিকে মাদকমুক্ত রাখার দাবিতে মানববন্ধন পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল,ওসি শহিদুলের মাদকসংশ্লিষ্টতা পুলিশের তদন্তে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের মামলা রাঙ্গামাটির চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান রাঙ্গামাটিতে দেড় দশকে বন্যহাতির আক্রমণে ৩৬ জনের মৃত্যু অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা

কোভিডে এখনও সারা বিশ্বে সপ্তাহে ১৭০০ মানুষ মারা যাচ্ছে–বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৭৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এখনও বিশ্বজুড়ে সপ্তাহে প্রায় ১৭০০ মানুষ মারা যাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেইসঙ্গে অবিলম্বে মানুষকে এই রোগের টিকা নেয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস ভ্যাকসিনের কভারেজ হ্রাসের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তথ্যগুলো দেখায় স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি মানুষের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে, এই দুটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী। ‘ সংস্থাটি সুপারিশ করেছে, সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মানুষদের শেষ ডোজ নেয়ার ১২ মাসের মধ্যে অবশ্যই একটি কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কোভিড-১৯-এ ৭ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যুর খবর নথিভুক্ত করা হয়েছে। যদিও মহামারীতে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়। কোভিড-১৯ অর্থনীতি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। টেড্রোস ২০২৩ সালের মে মাসে একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি হিসেবে কোভিড-১৯ -এর সমাপ্তি ঘোষণা করেছিলেন, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার তিন বছরেরও বেশি সময় পরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাস নজরদারি ও সিকোয়েন্সিং বজায় রাখতে এবং সাশ্রয়ী মূল্যের ও নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং ভ্যাকসিনের অ্যাক্সেস নিশ্চিত করার জন্য সরকারগুলোকে আহ্বান জানিয়েছে। সূত্র : গালফ নিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions