শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

‘পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি’ বাতিলের ষড়যন্ত্র, প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৭৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে দশটায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মিছিল বের হয়।
এটি শহরের শাপলা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও বাংলাদেশ মারমা স্টুডেন্ট যৌথভাবে এই কর্মসূচি পালন করে।

এতে বক্তব্য দেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা। তার সভাপতিত্বে ও বিএমএসসির খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক উংক্যনু মারমার সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মংসাই মারমা, নক্ষত্র ত্রিপুরা, সাথোয়াই মারমা প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে রাজা, হেডম্যান ও কার্বারীর পদবী বিলুপ্তিসহ পাহাড়িদের প্রথাগত আইন, রীতি-নীতি ও ঐতিহ্য-সংস্কৃতি চিরতরে মুছে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল ষড়যন্ত্র তারই অংশ।

বক্তারা অবিলম্বে শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র বন্ধ করে আইনটি বলবৎ রাখতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions