শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

রাঙ্গামাটি শহরের মুদি দোকানে ‘বার্মিজ পাইথন’

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩১৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা শহরের কল্যাণপুর বাজারের একটি মুদি দোকানের ভেতর থেকে ‘বার্মিজ পাইথন’ প্রজাতির অজগর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৯ জুলাই) বিকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে।

জানা গেছে, উদ্ধার করা ‘বার্মিজ পাইথন’ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৬ কেজি। এর বৈজ্ঞানিক নাম- Python bivittatus। এটি সাপের বৃহত্তম প্রজাতির একটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্থানীয় প্রজাতি হলেও এটি আইইউসিএনের লাল তালিকায় দুর্বল হিসাবে তালিকাভুক্ত।

স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার বিকেলে অজগরটি দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের কর্মীরা এসে উদ্ধার করে। এসময় বাজার এলাকাজুড়ে উৎসুক মানুষের জটলা তৈরি হয়। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজেই লোকালয়ে চলে এসেছে অজগরটি।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, মঙ্গলবার বিকালে রাঙ্গামাটি জেলা শহরের কল্যাণপুর বাজারের খোকনের মুদি দোকান অজগরটি উদ্ধার করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. জাহিদুর রহমান মিয়া বলেন, ‘লোকালয় থেকে উদ্ধার করা অজগরটি প্রজাতির নাম ‘বার্র্মিজ পাইথন’। আগামীকাল (বুধবার) কাপ্তাই জাতীয় উদ্যানে অজগরটি অবমুক্ত করা হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions