শিরোনাম
পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে শব্দযন্ত্রের গোলযোগ নিয়ে তদন্ত কমিটি নাফ নদী থেকে অস্ত্রের মুখে ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে চাঁদাবাজের তালিকায় দ্বিতীয় শীর্ষে রাঙ্গামাটি, দেশে চাঁদাবাজ ৩৮৪৯ , তার মধ্য ৯০ ভাগই রাজনৈতিক নেতাকর্মী দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০

খাগড়াছড়ি পৌরসভার ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৯০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি পৌরসভা ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। সোমবার (৮ জুলাই) খাগড়াছড়ি পৌরসভা হলে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

২০২৪-২৫ অর্থ বছরে ১১৯ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৬১৫ টাকার বাজেট ঘোষণা করেন তিনি। রাজস্ব খাতে সরকারি অনুদান, সরকারি ও প্রকল্প অনুদান, প্রারম্ভিক স্থিতি থেকে বাজেটের আয় ধরা হয়েছে।

এছাড়া বেতন ও যানবাহন, টেলিফোন, দুর্যোগ ব্যবস্থাপনা, অনুদান, প্রকল্প ব্যয়, মূলধন বাবদসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা। বাজেটে সমাপনী স্থিতি রাখা হয়েছে ১২ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৭ টাকা।

বাজেটে সড়ক ও ড্রেন অবকাঠামো খাতে বেশি বরাদ্দ রাখা হলেও আন্তর্জাতিক মানের আধুনিক একটি টার্মিনাল ও শিশু পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, পৌরসভার সচিব পারভীন আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমানসহ পৌরসভার কাউন্সিলর, সমাজসেবক, রাজনৈতিক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions