শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

খাগড়াছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৩০ দেখা হয়েছে

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গরমছড়ি এলাকায় বাসের ধাক্কায় সুমেত চাকমা (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমেত চাকমা রাঙ্গামাটির কাউখালী উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের ছোটনাভাঙ্গা গ্রামের অরুণ কুমার চাকমার ছেলে। তিনি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একজন মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, সুমেত চাকমা মানিকছড়ির সাবেক কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামের নাজিরহাট ফিরছিলেন। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক চালককে আটকসহ বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions