শিরোনাম
দুর্গম পাহাড়ে অসহায় গৃহহীন মানুষের পাশে রাঙ্গামাটি রিজিয়ন সমতলে বাড়ছে পাহাড়ি হলুদের কদর, বাজার প্রায় ৩০০ কোটি টাকার লটারি বাতিল,স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলাম: প্রধানমন্ত্রী ঢাবির ভিসি ওবায়দুল ইসলাম, রাবি, চবি, জবি, কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও নতুন ভিসি রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন বান্দরবানে ৩২ কোটি টাকার প্রকল্প, রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন

হাইকোর্টের রায় স্থগিত না হওয়ায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা, উত্তাল শাহবাগ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগে মোড়ে অবস্থান নেয়।

এ সময় আন্দোলনকারীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’- স্লোগান দেন।

শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল মীমাংসিত ইস্যু। নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্র সমাজের সঙ্গে তামাশা। কোনো ভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেয়া হবে না।

এর আগে কোটা বাতিলের আন্দোলনে যেতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে শিক্ষার্থীদের বাধা দেয়া হয়। পরে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে বের হয়ে পড়েন। এসময় শত শত শিক্ষার্থী হল থেকেই বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থী শাহবাগে গিয়ে মূল আন্দোলনে যোগ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions