শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বান্দরবানে কেএনএফ প্রধান নাথান বমের অন্যতম সহযোগী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩০৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে র‍্যাবের অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের অন্যতম সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। কেএনএফ সদস্যের নাম লাল বেসাই লুসাই (৪২)। সে বান্দরবান সদরের সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড বেথানী পাড়া এলাকার বিয়াত লিয়ান লুসাইয়ের ছেলে।
আজ রোববার র‍্যাব-১৫ ল’ এন্ড মিডিয়া উইন অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
র‍্যাব জানায়, শনিবার বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বেথানী পাড়া এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় রুমায় সোনালী ব্যাংক শাখায় ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ মামলার অন্যতম আসামী এবং কেএনএফ প্রধান নাথান বমের অন্যতম সহযোগী লাল বেসাই লুসাইকে গ্রেপ্তার করে র‍্যাব। এছাড়া লাল বেসাই লুসাই বান্দরবান জেলায় হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবি’সহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions