শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

‘আমি আর পারছি না’ স্ট্যাটাস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৮৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ময়মনসিংহে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডাক্তার অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসক শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ওই চিকিৎসক প্রেমের কারণে আত্মহত্যা করেছেন বলে স্ট্যাটাস থেকে পুলিশের ধারণা। পরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে অপর্ণা নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘ভালো থাকো। আমি আর পারছি না। হয় তো সবার মতে হেরে গেলাম। মুক্তি দিয়ে গেলাম।’ কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, স্ট্যাটাস দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে মঙ্গলবার সকালে নগরীর পণ্ডিতপাড়া এলাকার লাল দাস ভবনের নিচতলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ওই বাড়ির রান্না ঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীকে উদ্দেশ্য করে ওই নারী ফেসবুকে পোস্ট দিয়েছেন। আমরা তার খোঁজ করছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে। প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে; প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে বলে ভাষ্য ওসির। এ ঘটনায় ওই নারীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

জানা যায়, ডা. অপর্ণা বসাক বগুড়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে প্রায় এক বছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। হাসপাতালের স্বত্বাধিকারী মশিউর আলম চন্দন বলেন, প্রায় এক বছর ধরে অপর্ণা আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। শুনেছি তিনি বাসায় আত্মহত্যা করেছেন। তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে, আমার জানা নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions