শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ১

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩২৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে বেড়াতে এসে মোটরসাইকেলের সঙ্গে চাঁদের গাড়ির ধাক্কায় এক পর্যটক নিহত ও আহত হয়েছে আরে একজন ।

সোমবার (২৪ জুন) দুপুর ২টার দিকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব মনছুরের বাড়ি ফেনীর লস্কর হাটে। আহত ব্যক্তি নাঈম হোসেন ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা।

জানা যায়, সাজেক পর্যটন কেন্দ্র থেকে ঘুরে খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটি যাচ্ছিল আইয়ুব ও নাঈম। খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের গুগড়াছড়ি এলাকায় চাঁদের গাড়ি সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব মনছুরের মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক মো. রিয়াজ উদ্দিন জানান, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions