শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

জেএসএসের(এমএন লারমা) মহালছড়ি ও নানিয়ারচর উপজেলা কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩২৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র খাগড়াছড়ির সহালছড়ি উপজেলা ও রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মিলনপুর মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহালছড়ি ও নানিয়ারচর থানা সম্মেলন শুরু হয়।

সম্মেলনে যৌথভাবে মহালছড়ি ও নানিয়ারচর উপজেলায় পৃথকভাবে দুটি কমিটি গঠন করা হয়। এ সময় মহালছড়ি থানা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি ও মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক কাকলী খীসাসহ দলীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহালছড়ি উপজেলা কমিটিতে নীল রঞ্জন চাকমাকে সভাপতি, সন্তোষময় চাকমাকে সাধারণ সম্পাদক ও সাধন পূর্ণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এদিকে নানিয়ারচর থানা কমিটিতে প্রীতি কুমার চাকমাকে সভাপতি, রুপম দেওয়ানকে সাধারণ সম্পাদক ও সুদত্ত চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নানিয়ারচর থানা কমিটি গঠন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions