শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

চীনকে হারিয়ে শিরোপা নিজেদের কাছেই রাখল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৪৬ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :- শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এএইচএফ জুনিয়র হকিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। আজ রোববার ফাইনালে আরেক ফেবারিট চীনের জালে এক হালি গোল দিয়ে সে লক্ষ্যে সফল হয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরে ফাইনালে মোহাম্মদ হাসানের জোড়া গোলে ৪-২ ব্যবধানে চীনকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছে বাংলাদেশ।

ফাইনালে চীনের বিপক্ষে ২৭ মিনিটের মধ্যেই তিন গোল পেয়ে যায় বাংলাদেশ। ২২ ও ২৭ মিনিটে হাসান দুটি করে গোল করেন। তার দুই গোলের পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আমিরুল ইসলাম।

তিন গোল হজম করে কোণঠাসা চীন এরপর পাল্টা আক্রমণ চালায়। তাতে দুই গোল শোধও দেয় তারা। ৩৩ মিনিটে লুও জিয়ালং চীনের পক্ষে প্রথম গোল করেন। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চেনজিয়ানঝেন ব্যবধান কমান।

তবে ৫৩ মিনিটে মোহাম্মদ জয় আরও একবার চীনের রক্ষণদেয়াল ভাঙতে সক্ষম হলে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েই এবার জুনিয়র এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।

এদিকে নারী বিভাগে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৭-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ নারী দল। এই টুর্নামেন্টে সাত দলের মধ্যে শীর্ষ চার দল জুনিয়র নারী এশিয়া কাপে খেলবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions