শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় কুয়ালালামপুরে বন্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যু ছাড়িয়েছে ৫’শ লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে,কাতার আমীরের এয়ার এম্বুলেন্স সফরসঙ্গী চিকিৎসকসহ ১৭ জন নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আজ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৭১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ‍তুলে দেশটিকে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। এর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও চীনকে সতর্ক করেছিল।

রাশিয়াকে দমাতে না পেরে, এখন মস্কোর মিত্র চীনের ওপর চড়াও হয়েছে পশ্চিমারা। যুক্তরাষ্ট্রের অভিযোগ চীনের সামরিক সহায়তার কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তার ভাষায়, চীনের গুরুত্বপূর্ণ সমর্থন নিয়ে যুদ্ধের মেশিন চালিয়ে যাচ্ছে রাশিয়া। এটা বন্ধ করতে হবে। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ব্লিনকেন।

এর আগে ন্যাটো মহাসচিবও হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, রাশিয়াকে সমর্থন দেওয়া অব্যাহত রাখায় চীনকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।
চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
ফাঁদ পেতে পশ্চিমাদের সামরিক কৌশল শিখে নিচ্ছে চীন

পশ্চিমারা বলছে, চীন এভাবে দ্বিমুখী ভূমিকায় থাকতে পারবে না। ইউরোপের সঙ্গে বাণিজ্য চালানোর পাশাপাশি বেইজিংয়ের রাশিয়াকে সহায়তার বিষয়টি মেনে নিতে পারছে না পশ্চিমা জোট। আর রাখঢাক না রেখেই এখন সেই কথা জোরেশোরে বলছেন স্টলটেনবার্গ।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিজেকে ‘নিরপেক্ষ’ বলে ঘোষণা করে আসছে চীন। বেইজিংয়ে দাবি, তারা রাশিয়া বা ইউক্রেন কাউকেই প্রাণঘাতী সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions