শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

সাগরে গোসল করতে নেবে নিখোঁজ: ২৯ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৪৩ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ ২৯ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৬টায় কক্সবাজার শহরের সমিতি পাড়া উপকূলের সৈকতে মরদেহটি ভেসে আসে বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

মৃত উদ্ধার হওয়া মোহাম্মদ তারেক (১৪) নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

মাসুদ রানা বলেন, সোমবার সকালে ঈদের নামাজ শেষে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকা ৭ কিশোর বন্ধু মিলে ঈদ উপলক্ষে সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে এসে ঘুরাঘুরির এক পর্যায়ে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে গোসলে নামে। এসময় ভাটার টানে স্রোতে কিশোর ভেসে যায়। এতে অন্য বন্ধুদের শোর চিকিৎসার ঘটনাস্থলে উপস্থিত লোকজন উদ্ধারের চেষ্টা করেও সম্ভব হয়নি। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের সমিতি পাড়া উপকূলের সৈকতে একটি মৃতদেহ ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। পরে বিচ কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে মৃত কিশোরের স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেছে।

পর্যটন সেলের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৃতদেহটি কক্সবাজার সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions