শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, আহত ২০

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩২৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির জেলার গুইমারাতে শান্তি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টায় উপজেলার হাতিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুইমারা থানার ওসি আরিফ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গুইমারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলী বলেন, শান্তি পরিবহন বাস চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে যাচ্ছিল। গুইমারা উপজেলার হাতিমুড়ার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গুইমারা থানার ওসি আরিফ আমিন জানান, দুর্ঘটনার পরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। ১৫-২০ জনের মতো যাত্রীকে চিকিৎসার জন্য মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions