শিরোনাম
রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

এ মহাবিশ্ব আমার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৭৮ দেখা হয়েছে

পরিতোষ ঘোষ: আমি তো আমার করে নিয়েছি সবকিছু,
এই নিঃসঙ্গতা আমার প্রেম
এই একাকিত্ব আমার একান্ত ভালবাসা।
এই পৃথিবীপৃষ্ঠের মোহময় চড়াই উৎরাই,
সবুজের বাগান, নানা রঙের ফুল, পাখি,
মরুভূমির প্রতিটি বালুকণা,
মহাসাগরের প্রতিটি জলবিন্দু আমার।
এই সূর্যের অগুনিত ফোটন কণা
অসীম তেজোরাশি আ-মা-র।
এই নক্ষত্রমন্ডলের লাল নীল আলোকিত জ্যোতিষ্ক
সবই আমার।

মহাকালের অতীত গহবরে হারিয়ে গেছে
আমার অন্তহীন সমুদ্রসময়,
তা নিয়ে আমার কোন আক্ষেপ নেই
অনন্ত সময় দিয়ে গড়ে নিয়েছি
আলোকিত ভবিষ্যৎ।
এই আনন্দ উচ্ছ্বাসে ভরপুর অনিত্য বর্তমান
কালের গহবরে স্তরে স্তরে সাজানো বর্ণিল অতীত
এবং অনাগত অনন্ত ভবিষ্যৎ সবই আমার।
বর্ধনশীল মহাবিশ্বের তাবৎ ঘটনা দুর্ঘটনায় গড়া
মহাকালের নিরন্তর সাক্ষী আমি।
কারণ ‘এ মহাকাল আমার’।

নিকষ কালো মহাশূণ্যের বিচিত্র রঙ
সংজ্ঞায়িত করতে পারে না নশ্বর চোখ।
বিচ্ছুরিত নীলে গড়া আকাশ, বর্ণহীন সমুদ্র
তারও কূলকিনারা করতে পারে না স্বপ্নীল মস্তিষ্ক।
মহাবিশ্বের বিশালতার সর্পিল পথে ঘূর্ণায়মান
প্রতিটি ঐশ্বরিক দৃশ্যে, প্রতিটি নীহারিকার মেঘে,
প্রতিটি ধূমকেতুর লেজে, প্রতিটি নক্ষত্রের আলোয়
সারিবদ্ধ হয় আমার স্বপ্নরাজি।
ব্ল্যাকহোলের প্রান্ত থেকে কোয়ান্টাম গভীরতায়
সুপারনোভার চকচকে আলোর প্রতিটি স্পন্দনে
আমি অনুভব করি এক সীমাহীন সত্য,
‘এ মহাবিশ্ব আমার’।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions