শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

বন্যায় সিলেটের ৪ পর্যটন স্পট বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৪৬৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এমতাবস্থায় জনস্বার্থে ও জননিরাপত্তা বিবেচনায় জাফলং, রাতারগুল, বিছনাকান্দি ও পান্থুমাই পর্যটন স্পট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিগত পাঁচদিনের টানা ভারী বৃষ্টিপাত ও সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। পিয়াইন, সারি-গোয়াইন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় উপজেলাধীন পর্যটন স্পটগুলো বন্যায় প্লাবিত হয়েছে। এমতাবস্থায় জনস্বার্থে ও পর্যটকদের জানমালের রক্ষার্থে ও জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও পান্থুমাইসহ সকল পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।’

ভারত থেকে উজানের পাহাড়ি ঢলে সিলেটের সবকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে।

সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপরে, সিলেটের সারি নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। জকিগঞ্জের কুশিয়ারা নদীর অমলসীদ পয়েন্টে ১৫ সেন্টিমিটার ও একই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৭৯ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নদীর পানি বিপৎসীমার ওপরে থাকার কারণে সীমান্তবতী গোয়াইনঘাট এবং কানাইঘাট উপজেলার কয়েকটি এলাকায় নদীর পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions