শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বাপের বাড়ি থেকে ছাগল এনে দিতে বলায় গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লোহাগাড়ার চুনতিতে বিষপানে মিছবাউল জান্নাত ফারিন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফারিন ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মিরিখিল তালুকদার পাড়ার মো. আরফাতের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গতকাল রোববার রাতে নিহতের স্বামী কর্মস্থল থেকে বাড়িতে আসেন। এরপর গৃহবধূর বন্ধক রাখা স্বর্ণ তার স্বামীকে এনে দিতে বলেন। তারপর স্বামী গৃহবধূকে তার বাপের বাড়ি থেকে একটি ছাগল এনে দিতে বলেন। এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে আজ সোমবার সকাল ১০টার দিকে সকলের অগোচরে বিষপান করেন গৃহবধূ।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. পৃথ্বিরাজ কর জানান, সকালে বিষপান করা অবস্থায় এক নারীকে হাসপাতালে আনেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে বিষপানে নিহত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions