শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

আজ শনিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বেনজীরের সাভানা পার্ক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩৭৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক আজ শনিবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। রিসিভারদের ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।

ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য গঠিত কমিটির সদস্যসচিব ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান এ তথ্য জানান।

মশিউর রহমান জানান, গত শুক্রবার রাতে দুদক গঠিত ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি কমিটির সদস্যদের সমন্বয়ে জেলা প্রশাসনের বাংলোতে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সাভানা পার্ক। এতে দর্শনার্থীরা আগের মতই ১০০ টাকায় টিকিট কেটে পার্কে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের রাইডও খুলে দেওয়া হবে। তবে পার্কে রাত্রিযাপনের কটেজগুলো বন্ধ থাকবে।

তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত রিসিভারদের সার্বিক ব্যবস্থাপনায় পার্কটি চলবে। তবে দুদকের গঠিত ক্রোককৃত সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি কমিটির সদস্যরা পার্কের তদারকি ও রিসিভারদের সহযোগিতা করবেন।

উল্লেখ্য, গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দেয় সাভানা পার্ক কর্তৃপক্ষ। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণে নেয় গোপালগঞ্জের জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক ও দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালককে সদস্যসচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions