শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

ঢাকা মহানগরসহ গুরুত্বপূর্ণ ৫ কমিটি বিলুপ্ত করল বিএনপি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩০৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ গুরুত্বপূর্ণ ৫ টি কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। গতকাল রাত ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলো ভেঙে দেওয়ার কথা জানানো হয়। ভেঙে দেওয়া কমিটিগুলো হলো, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটি।

একই সঙ্গে চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
এছাড়া যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র নেতৃত্বাধীন কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষনা করা হবে। এই দিকে ছাত্র দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম কমিটি ভেঙে দেওয়ার কথা জানায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions