শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

সেনাপ্রধানের সঙ্গে রুয়ান্ডার চিফ অব ডিফেন্স স্টাফের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২০৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এমকে মুবারাখ।

বুধবার (১২ জুন) ঢাকা সেনানিবাসে সেনাসদরে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রুয়ান্ডার চিফ অব ডিফেন্স স্টাফকে ধন্যবাদ জানান।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

মঙ্গলবার (১১ জুন) রুয়ান্ডার ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম পরিদর্শন, রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং কক্সবাজার এরিয়া পরিদর্শন করবেন।

এ সফর বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions