শিরোনাম
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি–নির্বাচনি ইশতেহার হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি,রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে ধারাভাষ্যে আছেন আতহার যমুনার সামনে ৩ জন নিহতের খবর সত্য নয়: প্রেস উইং শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ ফের সংঘর্ষ, আহত অর্ধশত বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে

সচিব পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন ২ জন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৩৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রশাসনে একজন কর্মকর্তাকে সিনিয়র সচিব ও একজনকে সচিব পদে পদোন্নতিসহ আরও ছয় সচিব পদে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) এসব পদোন্নতি ও রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে আগের কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বদলি করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ কে এম শামিমুল হক ছিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে।

এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions