শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

মঞ্চের আড়ালে শাকিবকে জাপটে ধরলেন পরী

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৩১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চিত্রনায়িকা পরীমণি মানেই আলোচনা। তিনি যেখানেই যান না কেন থাকেন আলোচনার তুঙ্গে। এবার শীর্ষ নায়ক শাকিব খানকে জাপটে ধরে আলোচনায় রক্ত’খ্যাত নায়িকা। শাকিব-পরীর সেই একান্ত মুহূর্তেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শুক্রবার (৭ জুন) ঢাকা ফ্যাশন ডে ২০২৪-এর চোখ ধাঁধানো আয়োজনে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রিসহ ফ্যাশন দুনিয়ার নামিদামি তারকারা। ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন শাকিব খান। অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও। তবে মঞ্চের আড়ালে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। সেই ছবি নিয়েই আলোচনা তুঙ্গে।

বড় পর্দায় শাকিব-পরীকে ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায় দেখা গেছে। দুই তারকাই বৈবাহিক জীবন নিয়ে নানা তিক্ত পরিস্থিতি মধ্যে দিয়ে পাড়ি দিয়েছেন। শাকিবের পরিবার থেকে নতুন করে পাত্রী খোঁজা হচ্ছে। তবে আদৌ পরী আবার বিয়ে করবেন কি না সেটি এখনও খোলাসা করেননি এ নায়িকা। আপাতত অতীত পেছনে ফেলে ক্যারিয়ারে ফোকাস করতে চাইছেন এই দুই তারকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions