শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৪৪৩ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ পাঁচ সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ২টি ধামা (কাটারি), ১টি সেলাই রেঞ্জ, ১টি ডুয়েল এলইডি টর্চ লাইট, ১টি বড় ছুরি, ২টি (একটি নম্বরবিহীন) মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রবিবার (২ জুন) দিবাগত রাত ২ টায় কক্সবাজার পৌরসভার কবিতা চত্ত্বরের পেছনে অবস্থিত হুদা কবিতা মঞ্চ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের হাজী পাড়ার মো. ফেরদৌস (৩৯), কক্সবাজার পৌরসভার কলাতলী আদর্শ গ্রামের মিজানুর রহমান (৩৪), দক্ষিণ ঘোনার পাড়ার মো. সোলাইমান বাচ্চু (৩১), মধ্যম নতুন বাহার ছড়ার মো. ইসমাইল প্রকাশ শতাব্দী (২৪) ও লাইট হাউজ এলাকার মো. ফয়সাল (২১)।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ২টায় কবিতা চত্ত্বরের পেছনে অবস্থিত হুদা কবিতা মঞ্চ এলাকায় যৌথ অভিযান চালায় র‌্যাবের দুইটি টিম। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে র‌্যাব দ্রুতগতিতে তাদের গ্রেপ্তার করে। এসময় তদের কাছ থেকে ২টি ধামা (কাটারি), ১টি সেলাই রেঞ্জ, ১টি ডুয়েল এলইডি টর্চ লাইট, ১টি বড় ছুরি, ২টি (একটি নম্বরবিহীন) মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ডাকাতদের কক্সবাজার সদর মডেল থানায় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে ডাকাতির পরিকল্পনার জন্য গ্যাং সদস্যরা এই স্থানে জড়ো হয়েছিল। এছাড়াও ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-ভীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধের সাথে জড়িত ছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions