শিরোনাম
পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু

বেলুচিস্তানে বাস উল্টে নারী ও শিশুসহ ২৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৮৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পাকিস্তানের বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বেলুচিস্তানের ওয়াশুক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, এই ঘটনায় আরো ২২ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে বাসিমার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

প্রত্যক্ষদর্শীর বরাতে উদ্ধারকর্মীরা জানিয়েছে, বুধবার ভোরে গাওয়াদার থেকে বেলুচিস্তানের কোয়েত্তার দিকে যাওয়ার পথে ওয়াশুক নামক স্থানে চাকা ফেটে উল্টে যায় ওই বাস। ওই বাসে কতজন যাত্রী ছিল এ বিষয়ে কোন তথ্য দেয়নি সংশ্লিষ্টরা।

দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এছাড়া আহতদের সঠিক সহায়তা দিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী শরফরাজ বুগচিও নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions