শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩১৪ দেখা হয়েছে
Oplus_131072

খাগড়াছড়ি:- ঘূর্ণিঝড় রেমালের কারণে দীঘিনালায় আকস্মিক বন্যায় আশ্রয় নেয়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর।

বুধবার (২৯ মে) ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের এ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব এবং ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী।

এব্যাপারে দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি বন্যার্তের উদ্দেশে বলেন, আপনারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আছেন আপনাদের কষ্ট আমরা বুঝি। এ জন্য ত্রাণ সহযোগিতা নিয়ে এসেছি, ভবিষ্যতে আপনাদের পাশে আছি।

এদিকে বড় মেরুং এলাকায় বন্যার পানিতে ডুবে নিহত মুসফিক (২) এর পিতা আবদুল লতিফকে সমবেদনা জানান এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ, চা পাতা, বিস্কুট ইত্যাদি। এসময় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions