শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

বান্দরবানের রোয়াংছড়িতে সন্দেহভাজন ৩ কেএনএফ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩২৬ দেখা হয়েছে

বান্দরবান:- জেলার রোয়াংছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন আরও তিনজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ মে ) দুপুরে গ্রেপ্তারদের কঠোর পুলিশি পাহারায় রোয়াংছড়ি সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এর আগে রোববার বিকেলে তাদের রোয়াংছড়ি সদর থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন- কেএনএফ সদস্য জোহান বম (৪৫), লাল হোম লিওন বম (৩৭) এবং লাল রাম লিয়ান বম (৩৮)। তারা সবাই উপজেলার পাইক্ষ্যং পাড়ার বাসিন্দা।

পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা গ্রেপ্তার তিনজন কেএনএফ সদস্যকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রোয়াংছড়ি থানায় দায়ের করা মামলায় তিনজন আসামিকে আদালতে হাজির করা হলে আদালতে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার পরে আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর অভিযানে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সঙ্গে সঙ্গে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।

এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয়। চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের ৯০ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions