শিরোনাম
বান্দরবানে দুর্গম পাহাড়ে ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসায় ৫৭ বিজিবি,বিনামূল্যে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ খাগড়াছড়ির রামগড়ে বিষপানে গৃহবধূর মৃত্যু আইফোন কাল হলো অপ্রতিমের,হত্যার লোমহর্ষক বর্ণনা, খুনিরা কিশোর গ্যাংয়ের সদস্য উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?

খাগড়াছড়িতে যুবদলের করা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩১২ দেখা হয়েছে

খাগড়াছড়ি :- খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী যুবদলের কারা নির্যাতিত ও কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।

রোববার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় জেলা যুবদলের প্রয়াত নেতা মো. ইব্রাহিম খলিলের কবর জিয়ারত ও তাঁর পরিবারের খোঁজখবর নেন কেন্দ্রীয় নেতারা।

পরে খাগড়াছড়ি শহরস্থ বিএনপি’র নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা শাখার সভাপতি মাহাবুব আলম সবুজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম নয়ন।

মতবিনিময় সভা শেষে কারামুক্ত ও কারাবরণ করা জেলা যুবদলের নেতাকর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান কেন্দ্রীয় নেতাকর্মীরা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সহ-সভাপতি মো. সাহেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য মো. ফিরোজ আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন রুবেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য কামরুজ্জামান নান্নু, নির্বাহী সদস্য সাইফুর রহমান চৌধুরী শপথ প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions