শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৮২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের শতাধিক গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ৬ বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট জোন।

বৃহস্পতিবার দুপুরে বাঘাইহাট অদিতি স্কুলের মাঠে বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. খাইরুল আমিন (পিএসসির) নির্দেশে এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় সেনা জোনের (ভারপ্রাপ্ত) উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খাঁনের উপস্থিতিতে রোগী দেখেন আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ (এএমসি)।

বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. খাইরুল আমিন (পিএসসি) বলেন, এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions