শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ মাননীয় প্রধানমন্ত্রী সমীপে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস বিএনপি কেন এক টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারে না

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্স সংকট

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩৮৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় চিকিৎসক ও নার্স সংকটের কারণে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় সত্তর হাজার জনগণ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১০ শয্যা বিশিষ্ট পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ১৩টি। কিন্তু চিকিৎসক রয়েছে মাত্র ৫ জন। নার্সের পদসংখ্যা রয়েছে ২৫ জন। কর্মস্থলে আছেন মাত্র ৫ জন। তাও আবার ২ জন রয়েছে মাতৃত্বকালীন ছুটিতে।

ডেন্টাল বিভাগ থাকলেও নেই কোনো ডেন্টাল সার্জন। নেই কোন প্রমীলা চিকিৎসক। তাই প্রমীলা রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে পুরুষ ডাক্তার দেখে অনেকেই চিকিৎসা না নিয়েই ফিরে যান।

এছাড়া নির্ভুল রোগ নির্ণয়ে এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন না থাকায় হতদরিদ্র, অসহায়, বিত্তহীন ও নিম্ন আয়ের শ্রেণীর রোগীরা পড়েছে বিপাকে।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মো. ছাবের হোসেন জানান, ৪২’তম বিসিএস থেকে ৫৯ জন মেডিকেল অফিসার হিসেবে খাগড়াছড়ি জেলা বিভিন্ন উপজেলায় নিয়োগ দেয়া হয়েছে। যার মাঝে উচ্চতর ডিগ্রি অর্জন করতে ৩০ জন রয়েছে জেলার বাহিরে। তাই পুরো জেলা ব্যাপী রয়েছে ডাক্তার সংকট। তবে বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে আমাদের কাছে চাহিদা দিতে বলেছে। আশা করছি ডাক্তারের যে সংকট রয়েছে সেটা কেটে যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions