শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে চোলাই মদ ও গাজাসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩০৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৭ শত ৫০ মিলি লিটার দেশীয় ভোটকা মদ এবং ১০ গ্রাম গাঁজা সহ ২ জনকে আটক করা হয়েছে বলে জানান থানার ওসি আবুল কালাম । আটককৃতরা হলেন শেখ সৈকত হোসেন শাওন (১৯) এবং মোঃ মাকসুদুর রহমান তন্ময়(২৪)।

বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত ৩ টা ২৫ মিনিটে থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালিন ডিউটিতে থাকা অবস্থায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইনিয়নের ৫নং ওয়ার্ডের মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশনের সামনে কাপ্তাই সড়কের পাকা রাস্তার উপর চেক পোস্ট করাকালিন সময়ে তাদেরকে আটক করেন।

অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে ওসি আবুল কালাম জানান।

এদিকে পৃথক আরও একটি অভিযানে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আগুনিয়াছড়া মুখ ঘাঘড়া-বড়ইছড়ি সড়কের পাকা রাস্তার মোড় এলাকা হতে ১৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মো: আক্তার কামাল (৪৪) নামে একজনকে আটক করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে থানার এসআই নাজমুল হাসান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাকে আটক করা হয়। অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানান, আটককৃত আসামিদের বৃহস্পতিবার রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions