শিরোনাম
আন্তর্জাতিক মহলে ‘অপপ্রচার’ ও পাহাড়ের স্থিতিশীলতা: ইয়েন ইয়েনকে প্রশাসনের কড়া বার্তা বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গামাটির বাস টার্মিনালে গভীর রাতে আগুনে পুড়লো তিন দোকান বান্দরবানের আলীকদমে পাহাড়ের প্রাকৃতিক বনাঞ্চল উজাড়ে ব্যস্ত সিন্ডিকেট, হুমকিতে জীববৈচিত্র্য বান্দরবানে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৮ জন পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু চট্টগ্রামে ২৮ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি বন্ধ, লোডশেডিংয়ে দুর্ভোগ কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন

রাঙ্গামাটির রাজস্থলীতে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৪১১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা রাজস্থলীর সীমান্ত সড়কের পাশ থেকে মো. হেলাল উদ্দিন (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়ক মিতিংগ্যা ছড়ি এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হেলাল উদ্দিন রাঙ্গামাটি লংগদু উপজেলার ইসলামপুর কালাপাকুজ্জ্যা গ্রামের মৃত আহসান উল্ল্যার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত হেলাল উদ্দিন সীমান্ত সড়কের ফারুক নামে এক শ্রমিক মাঝির আন্ডারে বাবুর্চির কাজে নিয়োজিত ছিল। চলতি মাসের সোমবার (২০ মে) অসুস্থতার কারণে কর্মস্থল হতে রাজস্থলীতে ফেরার পথে নিখোঁজ হয়। নিহতের পরিবার গত ২২ মে রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি করে। খোজা খুঁজি পর আত্মীয় স্বজনরা সীমান্ত সড়কের পাশে হেলালের মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সীমান্ত সড়কের পাশ থেকে ৪৭ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা-তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর রহস্য।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions