শিরোনাম
ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ রাঙ্গামাটি- আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজে ‘শহীদ মনির’ নামে হল করার দাবি পিসিসিপির দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে রাঙ্গামাটির কাপ্তাই ৪১ বিজিবি শীতবস্ত্র বিতরণ সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন গ্রেপ্তার

বান্দরবানে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে কুকি-চিনের ২ সদস্য গুলিতে নিহত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৪০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় কেএনএফের দুই সদস্য নিহত হয়। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্যারনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় কেএনএফের সদস্যরা। আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কেএনএফের দুই সদস্য নিহত হয়।

বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো.রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, বান্দরবানে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। শ্যারনপাড়া এলাকায় যৌথ বাহিনীর চলমান অভিযানে আজ দুজন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে আনার ব্যবস্থা করছে পুলিশ।

প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, ১৪টি অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় যৌথ বাহিনীর চলমান অভিযানে এখন পর্যন্ত ৮৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সর্বশেষ রোববার (১৯ মে) দুপুরে জেলার রোয়াংছড়ি রৌনিন পাড়ার দেবাছড়া ও রুমার পাইক্ষ্যং পাড়ার সীমান্তবর্তী এলাকা থেকে কেএনএফের তিন সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions