শিরোনাম
দুর্গম পাহাড়ে অসহায় গৃহহীন মানুষের পাশে রাঙ্গামাটি রিজিয়ন সমতলে বাড়ছে পাহাড়ি হলুদের কদর, বাজার প্রায় ৩০০ কোটি টাকার লটারি বাতিল,স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলাম: প্রধানমন্ত্রী ঢাবির ভিসি ওবায়দুল ইসলাম, রাবি, চবি, জবি, কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও নতুন ভিসি রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন বান্দরবানে ৩২ কোটি টাকার প্রকল্প, রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে স্থগিত ২ কেন্দ্রের ভোট ২৯ মে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৪৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- প্রথম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম।

এর আগে ৮ মে প্রথম ধাপের চারটি উপজেলার মধ্যে লক্ষীছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও দুটি কেন্দ্র দখল ও ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যায়। এর মধ্যে ভোটের দিন সকাল ১০টার দিকে উপজেলার যতীন্দ্র কার্বারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করলে ভোটগ্রহণ স্থগিত করা হয়। একই সময় উপজেলার দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি থেকে চারটি ভোট ভর্তি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় কেন্দ্রটির ভোট স্থগিত ঘোষণা করেছিলেন প্রিসাইডিং অফিসার।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, কেন্দ্র দুইটিতে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কয়েক স্তরে নিরাপত্তায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions