শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে আইসসহ আটক ১

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩০১ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ার গোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ১.৯৮০ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত হলো উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলির বিল গ্রামের আলী হোছেনের ছেলে মোঃ নূর মোহাম্মদ (৩৯)। আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ মে) রাত নয়টার দিকে উখিয়ার গোয়ালিয়া এলাকায় যাত্রীবাহি অটোরিকশা গাড়িতে তল্লাশি চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions