শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩১৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পেঅট;- গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরাইলি ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাগোষ্ঠী হামাস। এতে ১২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। এ খবর দিয়েছে অনলাইন টিআরটি ওয়ার্ল্ড।

বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে অভিযান চালায় হামাসের আল-কাসাম বিগ্রেডের যোদ্ধারা। তারা ইয়াসিন-১০৫ নামের একটি শেল দিয়ে ইসরাইলের ডি-৯ সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করে। এতে দুই ইসরাইলি সেনা নিহত হন। পরে একটি বাড়িতে লুকিয়ে থাকা একটি ইসরাইলি ফোর্সকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে হামাস, সেখানেও একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস।

জাবালিয়ায় ইসরাইল বিমান হামলা চালানোর পর বুধবার এই অভিযান চালায় হামাসের যোদ্ধারা। এসময় ইসরাইলি মারকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলাবর্ষণ করে সেটিকে ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা। হামাসের এই অভিযানে সেখানে ১২ জন ইসরাইলি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস।

মূলত বেশ কয়েকদিন ধরেই জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে গত কয়েকদিনে সেখানে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গত সাত মাসে গাজাজুড়ে ইসরাইলি নৃশংসতায় প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions