শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ মাননীয় প্রধানমন্ত্রী সমীপে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস বিএনপি কেন এক টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারে না

পাকিস্তানে ঐতিহাসিক সফর চূড়ান্ত আইরিশদের

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৫৭ দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক :- টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে আয়ারল্যান্ড সফরে আছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দল আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে। এই সিরিজ শেষ হওয়ার আগেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

আগামী বছর প্রথমবার পাকিস্তান সফরে যাবে আইরিশরা। আইসিসির ভবিষ্যৎ সফর সূচির (এফটিএফ) অংশ হিসেবে ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটে আয়ারল্যান্ড।

অবশ্য এই সফরের বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি এখনো। সিরিজের তারিখ, সময়সূচি ও ভেন্যু নিয়ে কিছুই জানায়নি দুই পক্ষ। ২০২২ সালের নভেম্বরে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবার পাকিস্তান সফরে গিয়েছিল আয়ারল্যান্ডের মেয়েরা। সেই সফরের পর আয়ারল্যান্ডের আরেকটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে এটি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকবি ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান ব্রায়ান ম্যাকনিসের সঙ্গে সাক্ষাতের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এফটিএফের অংশ না হলেও পিসিবি প্রাথমিকভাবে আয়ার‍ল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট সিরিজ খেলারও প্রস্তাব দিয়ে রেখেছে।

এ নিয়ে পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান জানিয়েছেন, আইরিশ দল আগামী বছর আগস্ট-সেপ্টেম্বর মাসে একটি টেস্ট সিরিজের জন্য পাকিস্তান সফর করবে এবং শিগগিরই নারী দলের পাকিস্তান সফরের সম্ভাবনাও পর্যালোচনা করবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions