শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

ইসরাইলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের শেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরাইলের একটি সেনা সমাবেশে কয়েকটি ‘জিহাদ মুগনিয়া’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা যিনি ২০১৫ সালে ইসরাইলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে।

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয়। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া, ইসরাইলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরাইল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে। সূত্র: নিউআরাব

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions