শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

রাঙ্গামাটি সদরে অন্নসাধন, বরকলে বিধান ও কাউখালীতে শামসুদ্দোহা,জুরাছড়িতে জ্ঞানেন্দু বিকাশ চাকমা নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৬৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির চার উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে কোন প্রকার বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। প্রথম ধাপে রাঙ্গামাটি সদর, বরকল, জুরাছড়ি এবং কাউখালীতে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে ৪ উপজেলায় ৩১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।

রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী অন্ন সাধন চাকমা দোয়াত কলম মার্কায় ১৪৮৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী অ্যাডভোকেট বিপ্লব চাকমা উট মার্কায় পেয়েছেন ১০০২৯ ভোট, মো. শাহজাহান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪২০৭ ভোট, পঞ্চানন ভট্টাচার্য জোড়া ফুল মার্কায় ১২৭৪ ভোট ও সুফিয়া কামাল ঝিমি আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৪৫৭ ভোট।

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো. শামসুদ্দোহা চৌধুরী আনারস মার্কায় ২৩৬৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী মংসুইউ চৌধুরী ঘোড়া মার্কায় পেয়েছেন ১১৫৭৭ ভোট।

বরকল উপজেলা পরিষদ নির্বাচনে জেএসএস সমর্থিত প্রার্থী বিধান চাকমা দোয়াত কলম মার্কায় ১১৩২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী সন্তোষ কুমার চাকমা আনারস মার্কায় পেয়েছেন ৬৬৭৭ ভোট। তবে তিনি ভোট বর্জন করেন।

জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা নির্বাচিত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions