শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা নির্বাচনে আ.লীগের ৩ প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৭৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচার-প্রচারণা নেমে পড়েছে। আগামী ২১ মে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন।

গেল ২ মে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচার-প্রচারণা মাঠে নেমে পড়েছে। শুরু করেছেন গণসংযোগ, উঠান বৈঠক, পোস্টার টানানো, নির্বাচনী অফিস উদ্বোধন। পাশাপাশি পাহাড় ও হাটে-মাঠে, সরকারি-বেসরকারি অফিস আদালতে চলছে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা।

ইতিমধ্যে প্রার্থীদের স্ত্রী, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবরাও প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছে। তৃণমূল পর্যায়ের জনগণের সঙ্গে কুশল বিনিময়ের মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করছেন তিন চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাইসচেয়ারম্যান প্রার্থীরা।

কাপ্তাইয়ে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগসহ তিন পদস্থ নেতার মধ্যেই চলবে ত্রিমুখী লড়াই। এছাড়া প্রচার-প্রচারণায় থেমে নেই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীরা। প্রশ্ন উঠেছে কোন কোন প্রার্থীর পোস্টার দেখলেও প্রার্থীর দেখা মেলেনি।

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান আ.লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী (আনারস), কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি ও বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. নাছির উদ্দিন (দোয়াত-কলম) ও কাপ্তাই কৃষকলীগ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা ঝটিল (ঘোড়া)।

এছাড়া পুরুষ ভাইসচেয়ারম্যান এক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলো- আবদুল হাই খোকন (টিউবওয়েল), সুইপ্রুু মারমা (টিয়া পাখি) ও কামাল উদ্দিন (উড়োজাহাজ)। এবং মহিলা ভাইসচেয়ারম্যান ১ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে বিউটি হোসেন (কলসি) ও ফারহানা আহমেদ পপি (ফুটবল) প্রতীক নিয়ে মাঠে লড়ছে। কাপ্তাই উপজেলার ২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ভোটার ৪৯ হাজার ৫২৮ জন। তবে সকলে চায় কঠোর নিরাপত্তা ও শান্তি সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions