শিরোনাম
বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে যাবে ভোটের সরঞ্জাম তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষীয় সংসদসহ বিএনপির ইশতেহারে ৩৫ প্রস্তাবনা পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান, ফ্যামিলি কার্ড চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করবে–বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ কেন জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে আপত্তি?

রাঙ্গামাটির বরকলে ভোট অবাধ ও সুষ্ঠু না হওয়ার অভিযোগে আ.লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৫৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা এবং আওয়ামীলীগ নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাখি চাকমা।

বুধবার (০৮ মে) বিকেলে তারা ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তারা পুননির্বাচন দাবি করে বলেন, আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী বিধান চাকমাসহ তাদের সমর্থিত প্রার্থীদের জেতাতে ওই সংগঠনের সশস্ত্র কর্মীরা বিভিন্ন এলাকায় ভোটারদের চাপ প্রয়োগ, বাধা প্রদানসহ ভোটের পরিবেশ নষ্ট করায় তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী সন্তোষ আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাখি চাকমা সেলাই মেশিন প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল উপজেলাসহ ৪ উপজেলায় ১৯টি ইউনিয়ন এবং ৯২টি ভোটকেন্দ্রে রয়েছে। এর মধ্যে ৫৬টি কেন্দ্র দুর্গম এলাকায়। ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ১১ হাজার ৬ জন। এবারের নির্বাচনে জুরাছড়ি উপজেলায় ৭টি ও বরকল উপজেলায় ২টিসহ মোট ৯টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে।

এই ৪ উপজেলায় ১২ জন চেয়ারম্যান, ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৩১ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions