শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

বান্দরবানের দুই উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩০৩ দেখা হয়েছে

বান্দরবান:- ৬ষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচনের প্রথম ধাপে বান্দরবান সদর ও আলীকদম উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৪টায়। বেলা বাড়ার সা‌থেসা‌থে ভোটার‌দের উপ‌স্থি‌তি লক্ষ করা‌ যায়। তবে পুরুষ ভোটা‌রের চেয়ে নারী ভোটা‌রের উপ‌স্থি‌তি বেশি দেখা গেছে।

এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিজিবি, পুলিশ আনসার ও র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিশেষ করে দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।

তবে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবান সদর উপজেলায় বম জনগোষ্ঠী বসবাসরত এলাকার ভোটকেন্দ্র লাইমি পাড়া, গেসমনি ও কানাপাড়ার ভোটারদের দেখা মেলেনি। তবে সকাল থেকে দুই উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বান্দরবান জেলা রিটা‌র্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন ব‌লেন, বান্দরবান সদর ও আলীকদম দুই উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৪৮ জন। ভোটকেন্দ্র ৬৬টি। কোন অ‌প্রীতিকর ঘটনা ছাড়াই শা‌ন্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এবার ২টি উপ‌জেলায় চেয়ারম্যান প‌দে ৪ জন, ভাইস চেয়ারম্যান প‌দে ৫ জন ও ম‌হিলা ভাইস চেয়ারম্যান প‌দে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions