শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২১০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ ব্যাংকে সাংবা‌দিক প্রবেশে নিষেধাজ্ঞার মানে সেখানে ‘ডাল মে কুচ কালা হে’— এমনটাই ইঙ্গিত দিয়েছেন বেসরকা‌রি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার (৭ মে) রাজধানীর পল্ট‌নে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেনের স্মরণে ‘মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা’ অনুষ্ঠা‌নে এসব কথা ব‌লেন তি‌নি।

ড. দেবপ্রিয় বলেন, ‘এতদিন তথ্যে নৈরাজ্য চল‌ছিল, এখন অপঘাত ঘট‌ছে। বাংলা‌দেশ ব্যাংকে সাংবা‌দিক প্রবেশ কর‌তে দি‌চ্ছে না। এর মা‌নে তা কী বার্তা দি‌চ্ছে। এখন ওখা‌নে এমন কিছু ঘট‌ছে তা য‌দি জনসমক্ষে প্রকাশ পায় তাহ‌লে বড় ধর‌নের নাশকতা হ‌য়ে যা‌বে। এই নাশকতাকারীরা হ‌চ্ছে বাংলা‌দে‌শের অর্থনৈ‌তিক বিটের সাংবা‌দিকরা।’

ড. দেবপ্রিয় ভট্টাচার্য ব‌লেন, ‘আমা‌দের একটা গর্ব ছিল, বি‌দে‌শি ঋণ নি‌য়ে কখ‌নও খেলা‌পি হইনি আমরা। কিন্তু সম্প্রতি তেল আমদা‌নি ক‌রে আমরা অর্থ প‌রি‌শোধ কর‌তে পার‌ছি না। বি‌দে‌শি‌রা মুনাফার নি‌তে পার‌ছে না, এয়ারলাইন্স ব্যাবসায়ীরা অর্থ পা‌চ্ছে না। তার মা‌নে গ‌র্বের জায়গায় ফাটল ধ‌রি‌য়ে দি‌য়ে‌ছে। এসব তথ্য-উপাত্ত বাংলা‌দেশ ব্যাংক দেয়। সেখা‌নে প্রবেশ নি‌ষেধ। তার মা‌নে সেখা‌নে ‘ডাল মে কুচ কালা হে’। এখন এটা কি মসুর ডাল না কি মুগ ডাল না‌কি সব জায়গায় ডাল; এটাই এখন বোঝার বিষয়। দেশ এখন এলডিসির দিকে যা‌চ্ছে। সরকার ডি‌জিটাল ও স্মার্ট বাংলা‌দেশ বল‌ছে।’ এই সময় ত‌থ্যের নৈরাজ্য সম্পূর্ণভা‌বে সাংঘর্ষিক ব‌লে মন্তব্য ক‌রেন তিনি।

ইআরএফ-এর সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও ইং‌রে‌জি দৈ‌নিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions