শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

রাঙ্গামাটির কাউখালীতে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত ৪

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩১৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বজ্রপাতে আর্ষা চাকমা (১৪) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন।

রোববার (৫ মে) সকালে উপজেলার দুর্গম ফটিকছড়ি ইউনিয়নের বার্মাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকাল থেকে রাঙ্গামাটিতে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় আর্ষা চাকমা নিজ ঘরে প্রার্থনারত অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়। এতে একই পরিবারের আরও চারজন আহত হন।

আর্ষা চাকমা বর্মাছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ০২ মে বজ্রপাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই নারী এবং রাঙামাটি শহরে এক যুবকের মৃত্যু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions